ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাউন্টিতে অভিষেকেই বাজিমাত বাংলাদেশি আরাফাতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০১, ২০ মে ২০২৩
কাউন্টিতে অভিষেকেই বাজিমাত বাংলাদেশি আরাফাতের
ছবি- সংগৃহীত

ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটার আরাফাত ভূঁইয়া। এবার কাউন্টিতে নিজের অভিষেকটা রাঙালেন তিনি। সাদা পোশাকের অভিষেকে আরাফাত বল হাতে একাই শিকার করেছেন চারটি উইকেট।

দ্য ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সারের মুখোমুখি হয়েছে কেন্ট। সারের প্রথম ইনিংসের দ্বিতীয় উইকেটে ডোম সিবলি-ওলি পোপ বেশ জমে গিয়েছেন। তবে ৩৪ রান করা পোপকে বিদায় করে উইকেটের খাতা খোলেন আরাফাত। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটের ৮৪ রানের জুটি। 

এরপর একে একে জেমি স্মিথ, বেন ফোকস ও উইল জ্যাকসের উইকেট শিকার করেন আরাফাত। এ ম্যাচে ২০ ওভার বোলিং করে ৬৫ রান রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। একই সঙ্গে ৬ ওভার মেডেন দিয়েছেন কেন্টের এই পেসার।

Advertisement

গত ১৮ মে শুরু হওয়া এই ম্যাচে টস হেরে সারের কাছ থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় কেন্ট। প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায় কেন্ট। এরপর সারে তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬২ রানে। ৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সারে ৪ উইকেটে ৮০ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!