ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১০ পয়েন্ট খুইয়ে বিপদ বাড়াল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯, ২৩ মে ২০২৩
১০ পয়েন্ট খুইয়ে বিপদ বাড়াল জুভেন্টাস
ছবি- সংগৃহীত

সিরি আ’তে চলতি মৌসুমের শিরোপা ঘরে তুলেছে নাপোলি। তবে মৌসুমের বাকি ম্যাচগুলো এখনো খেলতে হচ্ছে ক্লাবগুলোকে। সেখান থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে আগামী চ্যাম্পিয়ন্স লিগে। সেই ধারাবাহিকতায় লক্ষ্য অটুট ছিল ইতালির আরেক জায়ান্ট জুভেন্টাসের। কিন্তু টেবিলের দুইয়ে থাকা দলটি হঠাৎই ১০ পয়েন্ট খুইয়ে সাত নম্বরে নেমে গেছে!

মৌসুম শেষে দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করে শাস্তি পেয়েছে জুভেন্টাস। আর এ কারণেই চলমান লিগে ক্লাবটির দশ পয়েন্ট কেটে নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। 

এর আগে গত জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল এফআইজিসি। অবশ্য এপ্রিলে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত স্পোর্টস গ্যারান্টি বোর্ড সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে নতুন করে বিচারের আহ্বান জানিয়েছিলেন।

Advertisement

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল বিভাগ অবশেষে সেই রায় পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সোমবার নতুন রায় অনুযায়ী চলতি মৌসুমে ১০ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের।

এদিন জুভেন্টাসের এম্পোলির বিপক্ষে ম্যাচের আগে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন শাস্তির ফলে সেরা চারে থেকে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলো।

৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই থেকে সাতে নেমে গেছে জুভরা। ১০ পয়েন্ট কেটে রাখায় এখন তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। হাতে আছে দুটি ম্যাচ। চার নম্বরে থাকা এসি মিলান এখন তাদের থেকে ৫ পয়েন্ট এগিয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জুভেন্টাস
লিংক সফলভাবে কপি হয়েছে!