ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আল নাসরের ‘লোভনীয়’ প্রস্তাবে না জিদানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ২৬ মে ২০২৩
আল নাসরের ‘লোভনীয়’ প্রস্তাবে না জিদানের
ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে ক্লাবটির জার্সিতে অম্ল-মধুর সময় কাটছে তার। এক ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠান তো অন্য ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

ক্লাবে যোগ দেওয়ার পর আল নাসর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে পড়েন রোনালদো। এতে কপাল পুড়ে কোচের, ছাড়তে হয় সৌদি আরব। মূলত এরপরই স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবি করেছিল, আল নাসরের নতুন কোচ হিসেবে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান সৌদি যাচ্ছেন।

তবে এবার জানা গেল, সৌদি ক্লাবটির ‘লোভনীয়’ প্রস্তাবে না করে দিয়েছেন জিদান। ফলে রোনালদোর সাবেক কোচের সৌদিতে যাওয়া হচ্ছে না।

Advertisement

ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো তাদের এক প্রতিবেদনে জানায়, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ডেরা ছাড়ার পর কোনো ক্লাবের হয়ে ডাগ আউটে দেখা যায়নি জিদানকে। মাঝে গুঞ্জন ওঠে, জিদানকে কোচ হিসেবে চায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে তার চাওয়া ফ্রান্স জাতীয় দলের কোচিং করানো। কিন্তু বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি বাড়ানোয় আপাতত সেই ইচ্ছাতে পানি ঢালতে হয়েছে সাবেক এ ফুটবলারকে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, ‘জিদানকে কোচ করতে সত্যিই প্রস্তাব দিয়েছিল আল নাসর। এর জন্য দুই বছরে ১ হাজার ৭২৭ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার। কোচিং করাতে তিনি বড় কোনো ক্লাবকেই বেছে নিতে চান বলে দাবি করা হয় ফুট মেরকাতোর ওই প্রতিবেদনে।

প্রসঙ্গত, সবশেষ ২০২১ সালে রিয়ালের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছিলেন জিদান। এরপর আর কোনো দল কিংবা ক্লাবের দায়িত্ব না নেয়ায় অবসর সময় কাটাচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!