যে একাদশ নিয়ে ব্যাটিংয়ে গুজরাট
সোমবার আহমেদাবাদে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে লড়বে গুজরাট। ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে। খেলা দেখা যাবে টি-স্পোর্টসে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনবার একে অপরের মোকাবিলা করেছে দুই দল। এর মধ্যে গুজরাট দুইবার এবং চেন্নাই একবার জিতেছে। অর্থাৎ চতুর্থবারের মতো লড়তে যাচ্ছে তারা।
এ ম্যাচে বাজি ধরা হচ্ছে চেন্নাইয়ের পক্ষে। কারণ দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়াও উঠতি অন্যতম সেরা ক্যাপ্টেন। ফলে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।
গুজরাট টাইটান্স: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা।
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানা।