[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩
সাহার পঞ্চাশে গুজরাটের ১০০
ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়ছে গুজরাট টাইটান্স। এ ম্যাচে টাইটান্স ওপেনার ঋদ্ধিমান সাহার ফিফটিতে শতরান পেরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভারে এক উইকেটে ১১৬ রান সংগ্রহ করেছে গুজরাট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে গুজরাট। এ ম্যাচে টাইটান্সের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা।
ব্যাটিংয়ে নেমে ধীর গতির শুরু করলেও পরে রানের গতি বাড়াতে থাকেন গিল-সাহা। তবে উইকেটে থিতু হয়েও ৩৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান। জাদেজার ঘূর্ণিতে ধোনি জাঁদুতে উইকেট হারান তিনি। আউট হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসেন সাই সুদর্শন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ঋদ্ধিমান। দলের বিপদে হাল ধরার পাশাপাশি দুর্দান্ত অর্ধ শতকের দেখা পেয়েছেন টাইটান্সের ব্যাটার ঋদ্ধিমান সাহা।
বর্তমানে ঋদ্ধিমান ৫২ ও সুদর্শন ২২ রানে ব্যাট করছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!