পর্তুগালের দায়িত্ব নেয়ার পর এটাই মার্টিনেজের প্রথম পরীক্ষা। তার দলে জায়গা পেয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অভিজ্ঞ পেপে। তারা ‘জি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলবেন।
প্রথমবারের মতো পর্তুগিজ শিবিরে ডাক পেয়েছেন উলভসের ডিফেন্ডার টটি গোমেজ। এছাড়া স্কোয়াডে ফিরেছেন নেলসন সেমেদো, রেনাতো সানচেজ ও রিকার্ডো হোর্তা। দলে জায়গা পেয়েছেন জোয়াও ক্যানসেলো, রুবেন ডিয়াজ, ব্রুনো ফার্নান্দেস ও বার্নাডো সিলভার মতো তারকারা।
.png)
আগামী ১৭ জুন লিসবনে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে এবং তিন দিন পর রেইকজেভিকে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রোনালদো-পেপেরা। এই দুই ম্যাচ খেললেই পর্তুগালের হয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন রোনালদো।
ইউরো বাছাইয়ের জন্য পর্তুগালের স্কোয়াড
ডিওগো কস্তা, জোসে সা, রুই প্যাট্রিসিও, আন্তোনিও সিলভা, দানিলো, ডালট, ইনাসিও, ক্যানসেলো, নেলসন সেমেদো, পেপে, গুয়েরেইরো, রুবেন ডিয়াজ, টোটি গোমেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পালহিনহা, ওটাভিও, রেনাতো সানচেজ, রিকার্ডো হোর্তা, রুবেন নেভেস, ভিতিনহা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়োগো জোতা, গঞ্জালো রামোস, জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও।