ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ঢাকা ডার্বি

২৪০ সেকেন্ডের দিয়াবাতে ঝলকে সমতায় মোহামেডান

আসমাউল মুত্তাকিন, কুমিল্লা থেকে
প্রকাশিত: ১৬:৫৬, ৩০ মে ২০২৩
২৪০ সেকেন্ডের দিয়াবাতে ঝলকে সমতায় মোহামেডান
ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর মুখোমুখি হয়েছে মোহামেডান। এ ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল আবাহনী। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই জোড়া গোল করেন মোহামেডানের মালি ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। এতে আবাহনীর সঙ্গে ব্যবধান কমিয়ে সমতায় ফিরেছে মোহামেডান।

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আজ (মঙ্গলবার) মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবলের দুই পরাশক্তি আবাহনী ও মোহামেডান। কুমিল্লার মাঠে প্রথমার্ধে (২-০) গোলে এগিয়ে ছিল আবাহনী। আর দ্বিতীয়ার্ধে চমক দেখায় মোহামেডান। দিয়াবাতের গোলে সমতায় ফেরে মোহামেডান (২-২)।

Advertisement

বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৮ মিনিটে দলকে সমতায় ফেরান মোহামেডানের মধ্যমনি মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। কামরুলের মাথা ছুয়ে আসা বল ডি-বক্সে ঢুকে গোল করেন তিনি। এর কিছুক্ষণ পর মোহামেডানের হয়ে আবারো দিয়াবাতের ঝলক দেখেন ফুটবলপ্রেমীরা।

ম্যাচের ৬০ মিনিটে নিজের জোড়া গোল করে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে ( ২-২)। এবার বলের যোগান দাতা জাফর ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দলে সমান স্কোর ব্যবধানে খেলছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!