নতুন মৌসুমে সুন্দর করার লক্ষ্যেই আগামী জুলাইয়ে রোনালদোর দেশ পর্তুগালে ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছে তারা। আল নাসর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩-২১ জুলাই পর্তুগালে গ্রীষ্মকালীন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এছাড়া জাপান সফরের মাধ্যমে মৌসুমের প্রাক প্রস্তুতি শেষ করবে রোনালদোরা। জানা গেছে, জাপান সফরে পিএসজি ও ইন্টার মিলানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আল নাসর।
.png)
চলতি মৌসুমে লিগে ১৬ ম্যাচ খেলে রোনালদো গোল করেন ১৪টি। লিগে দ্বিতীয় হওয়া নাসর এই মৌসুমে অন্য ট্রফিও জিততে পারেন। মাঝে এর মধ্যেই গুঞ্জন উঠেছিল, আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন রোনালদো। সৌদি আরব ‘আধুনিক সমাজ থেকে অনেক পিছিয়ে’ এমনটাই নাকি মনে করেন এই পর্তুগিজ তারকা। কিন্তু সৌদি প্রো লিগকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আগামী মৌসুমেও আল নাসরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।