আল ইত্তিফাকের ম্যাচে এর বিপক্ষে খেলার ৮৪ মিনিটে রোনালদোকে তুলে নিয়েছিলেন কোচ। কারণ সে সময় পেশির চোটে ভুগতেছিলেন কোচ। নিজ দেশের ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের কথা মাথায় রেখে চোট নিয়ে মাঠে আর খেলননি রোনালদো।
সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদো নাম লেখান গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। লিগে ১৬ ম্যাচ খেলে তার গোল ১৪টি। লিগে দ্বিতীয় হওয়া নাসর এই মৌসুমে অন্য ট্রফিও জিততে পারেনি। এর আগে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় দলটি। জানুয়ারিতে আল ইত্তিহাদের কাছে সেমিফাইনালে তারা হারে ৩-১ গোলে।
.png)
রোনালদো আসার পর আল নাসরের প্রথম ব্যর্থতা ছিল সুপার কাপই। এরপর এপ্রিলে কিংস কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় আল নাসর। হেরে যায় আল ওয়েহদার কাছে ১-০ গোলে। সৌদিতে প্রথম মৌসুমটা রোনালদোর ভালো যায়নি। পারফরম্যান্সে ‘রোনালদোসুলভ’ ছাপটা রাখতে পারেননি তিনি।