ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোপের ক্লাবের সঙ্গে খেলতে যাচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৬, ২ জুন ২০২৩
ইউরোপের ক্লাবের সঙ্গে খেলতে যাচ্ছেন রোনালদো
ছবি: সংগৃহীত

সৌদি লিগে প্রথম মৌসুমে ট্রফি খরা কাটাচ্ছেন পর্তুগিজ সপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। যার কারণে আগামী মৌসুমে ভালো করতে চায় তার দল আল নাসর। এই জন্য ক্লাবটি আগামী জুলাইয়ে জাপানে যাচ্ছে। সেখানে আগামী ২৫ জুলাই ফরাসি ক্লাব পিএসজি ও ২৭ জুলাই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে আল নাসর।   

এর আগে নতুন মৌসুমে সুন্দর করার লক্ষ্যেই আগামী জুলাইয়ে রোনালদোর দেশ পর্তুগালে ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছে তারা। আল নাসর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩-২১ জুলাই পর্তুগালে গ্রীষ্মকালীন ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে শেষ করে জাপানের উদ্দেশ্যে উড়াল দিবে আল নাসর। 

চলতি মৌসুমে লিগে ১৬ ম্যাচ খেলে রোনালদো গোল করেন ১৪টি। লিগে দ্বিতীয় হওয়া নাসর এই মৌসুমে অন্য ট্রফিও জিততে পারেন। মাঝে এর মধ্যেই গুঞ্জন উঠেছিল, আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন রোনালদো। 

Advertisement

সৌদি আরব ‘আধুনিক সমাজ থেকে অনেক পিছিয়ে’ এমনটাই নাকি মনে করেন এই পর্তুগিজ তারকা। কিন্তু সৌদি প্রো লিগকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আগামী মৌসুমেও আল নাসরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!