দিপু বলেন, স্কুল ক্রিকেটের কারণে ছোটবেলা থেকে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। জেলা পর্যায়ে এসে নার্ভাসনেসও কমে গেছে। আমি ক্রিকেটীয় ভদ্রতা ও ডিসিপ্লিন শিখেছি স্কুল ক্রিকেট থেকে।
২০১৭-১৮ মৌসুমে চট্টগ্রাম পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের হয়ে স্কুল ক্রিকেটে অংশ নেন শাহাদাত। এরপর নানা ধাপ পেরিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তরুন এই ব্যাটার।
.png)
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপ জিতেছেন দিপু। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন।
প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া সম্পর্কে দিপু বলেন, এত দিন যাদের খেলা টিভিতে দেখেছি তাদের সঙ্গে খেলব, এটা তো স্বপ্নপূরণ। বড় তারকাদের সঙ্গে খেলা বা ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত।
২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে দিপুর অভিষেক হয়। ২০ ম্যাচে ৩৬.১৪ গড়ে ১২৬৫ রান করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি তার নামের পাশে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ ইনিংসে করেছেন ১৪৬ রান।