ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফে ভালো করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৬, ৫ জুন ২০২৩
সাফে ভালো করতে চায় বাংলাদেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি মাসের শেষ দিকে ভারতের মাটিতে বসছে সাফ চ্যাম্পিয়নশীপ। এ আসরকে সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

সোমবার ছিল সাফ ক্যাম্পের দ্বিতীয় দিন। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া। এ সময় তিনি বলেন, ‘অনুশীলনে আজকে আমাদের প্রথম দিন। যেহেতু প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খেলা একই সময় খেলেছি। যেখানে কিছু খেলোয়াড় ইনজুরিতে ছিল। আজকের অনুশীলনে তিনজন খেলোয়াড় ইনজুরিতে রয়েছে। তারা রিকোভারি করছে। পরবর্তী ট্রেনিং সেশনগুলো জয়েনিং দিবে।’

সাফে এবার বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশি এই ডিফেন্ডার বলেন, ‘সবাই আশা করে। আমরা সাফকে সামনে রেখে ফোকাস করছি। অনেক আগে থেকে সাফকে নিয়ে আমাদের লক্ষ্য ছিল যে, সাফে আমরা ভালো করব। সেই থেকে আমরা ফিফা প্রীতি ম্যাচ খেলছি। সেখানে মূল লক্ষ্য ছিল, সাফে আমরা কিভাবে ভালো খেলতে পারি? সো..আমাদের প্রস্তুতিটা অনেক আগেই থেকে শুরু হয়েছে। খেলোয়াড়রা সবাই আশাবাদী, কোচিং স্টাফমহ সবাই আশাবাদী, আমরা সাফে ভালো কিছু করতে চাই। এবারে সাফে আমাদের প্রতিপক্ষ হিসাবে দুইটা দল যুক্ত (লেবানন ও কুয়েত)। আশা করছি, আমরা যদি সঠিকভাবে খেলার চেষ্টা করব। এভাবে খেললে আমরা ভালো কিছু করতে পারব।’ 

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!