ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ইন্টার মিলানই চ্যাম্পিয়ন লিগ জিতবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ৬ জুন ২০২৩
‘ইন্টার মিলানই চ্যাম্পিয়ন লিগ জিতবে’
ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। ফাইনাল খেলতে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এই ম্যাচকে সামনে রেখে দুই পক্ষেই নানা কথা বলছেন। এর মধ্যে ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ বলেন, ইন্টার মিলানই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। অন্যদিকে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।  

সোমবার উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মিলান অধিনায়ক মার্টিনেজ বলেছেন, ‌‘এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। তারা যে ঘরানার ফুটবল খেলে সেটা আমি সত্যিই পছন্দ করি এবং প্রতিপক্ষ হিসেবে তাদের মোকাবিলা করা খুবই কঠিন হবে। তবে গ্রুপ পর্ব ও নকআউট পর্বে আমরা কঠিন প্রতিপক্ষদেরই মুখোমুখি হয়েছি এবং খুবই ভালো পারফর্ম করেছি।’

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ঘরে তোলার পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবলের স্বপ্ন দেখছে সিটি। অন্যদিকে কম কিসে ইন্টার। তারাও ট্রেবলের স্বপ্ন দেখছে। ইতোমধ্যে তারাও জিতে নিয়েছে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা। ফলে সিটির মতো তাদের সামনেও ট্রেবল জয়ের সুযোগ রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা, জিতেছে বাকি দশটিতে। ইতোমধ্যে তারাও জিতে নিয়েছে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা। ফলে সিটির মতো তাদের সামনেও ট্রেবল জয়ের সুযোগ রয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!