[ খেলা ]
যুক্তরাষ্ট্রে যা করছিলেন সাকিব
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বাংলাদেশি অললাউন্ডার সাকিব আল হাসানের পরিবার। জাতীয় দলের খেলা না থাকলে সেখানে ছুটে যান তিনি। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরির কারণে নেই সাকিব। ফলে পরিবার-সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাছে তার।
আজ (৬ জুন) সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ছেলে-মেয়েদের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করছেন সাকিব। যদিও কবে নাগাদ তিনি দেশে ফিরবেন সেটি এখনো জানা যায়নি।
.png)
এদিকে, আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টে খেলবেন না অধিনায়ক সাকিব। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে আঙুলের ইনজুরিতে পড়ে আগেই ৬ সপ্তাহের জন্য ছিটকে যান এই তারকা ক্রিকেটার। ফলে তার পরিবর্তে আফগানদের বিপক্ষের টেস্টে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাকিব আল হাসান
লিংক সফলভাবে কপি হয়েছে!