ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবেই হোক ইউসিএল জিততে চান হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৭ জুন ২০২৩
যেভাবেই হোক ইউসিএল জিততে চান হালান্ড
আর্লিং ব্রট হালান্ড

যেভাবেই হোক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল) জিততে চান আর্লিং হালান্ড। অবশ্য বিষয়টা সহজ হবে না বলে মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তার মতে অতীত পরিসংখ্যান নয়, ভালো খেলেই হতে হবে ইউরোপ সেরা।

ম্যানচেস্টার সিটিকে দু’হাত ভরে দিয়েছেন পেপ গার্দিওলা। পাঁচটি লিগ শিরোপা, দুটি এফএ কাপসহ তার ঝুলিতে আছে কারাবাও এবং কমিউনিটি শিল্ডও। তবে এখনো অধরা আরাধ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। যেই স্বপ্নে বিভোর স্প্যানিশ ট্যাকটিশিয়ান।

সিটিজেনদের হয়ে আর মাত্র এক ধাপ দূরে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পেতে। সেই পথে বাধা ইন্টার মিলান। শুধু প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ে চোখ গার্দিওলার। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না সিটিজেন বস।

Advertisement

পেপ গার্দিওলা বলেন, আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। ম্যাচের ঐ সময়টুকু কি করতে হবে তা আমাদের জানতে হবে। এখানে পরিসংখ্যান কাজে আসে না। গ্রুপ পর্ব কিংবা লিগে আমরা কি করেছি সে হিসাব করাও বৃথা। ম্যাচে আমাদের ইন্টার মিলানের চেয়ে ভালো খেলতে হবে।

ইস্তানবুল ভ্রমনের আগে ম্যানসিটি বসের দুশ্চিন্তা কাইল ওয়াকারের ইনজুরি। অনুশীলন করেননি এই ইংলিশ ফুলব্যাক। তবে যেকোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে চান দারুণ একটি মৌসুম কাটানো আর্লিং হালান্ড।

হালান্ড বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জয় আমার স্বপ্ন। এর জন্য আমার সাধ্যের মধ্যে যতকুটু আছে তার পুরোটা দিতে চাই। আশা করি শিরোপা আমাদের হবে। এরই মধ্যে ফাইনালকে ঘিরে ইস্তানবুলকে নতুনভাবে সাজাতে শুরু করেছে নগর কর্তৃপক্ষ। এই ম্যাচ থেকে সম্ভাব্য ১২০ মিলিয়ন ডলার রাজস্ব আয় করবে তুরস্ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!