[ খেলা ]
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইমরুল!
ছবি: সংগৃহীত
ব্যাক্তিগত কারণে ইংল্যান্ডে রয়েছেন বাংলাদেশি ব্যাটার ইমরুল কায়েস। দেশটির ওভালে আজ গড়িয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচটি দেখতে সেখানে যান ইমরুল। শুধু বাংলাদেশি এই ওপেনার নন সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক সতীর্থ এনামুল হক জুনিয়র।
বুধবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবি প্রকাশ করে সেই ক্যাপশানে লিখেছেন ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখছি।’
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় অজি বাহিনী। গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন উসমান খাজা।
.png)
টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। প্রথম আসরে তারা নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!