অর্থাৎ, পরপর তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে। কিন্তু বারবার এই প্রতিযোগিতার ফাইনাল ইংল্যান্ডের মাঠেই কেন হয়?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগের ম্যাচগুলো সাধারণত মার্চ-এপ্রিল মাসের মধ্যে শেষ হয়। জুন মাসের মধ্যে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় যেন পরের মৌসুমের ম্যাচগুলো শুরু করা যায়। পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের মৌসুম শুরু হবে অ্যাশেজ দিয়ে। ১৬ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট।
.png)
আইসিসি কর্তা ওয়াসিম খান এ বিষয়ে বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন যেভাবে হয় তাতে উত্তর গোলার্ধে ফাইনাল হচ্ছে। এখন ইংল্যান্ডে হচ্ছে। আমরা এবারই লর্ডসে ফাইনাল ম্যাচ করব বলে ঠিক করেছিলাম। কিন্তু পরে ওভালে ম্যাচ করার সিদ্ধান্ত নেয়া হয়। দু’বছর অন্তর ফাইনাল হয়। ইংল্যান্ডে সেই ম্যাচ করা সুবিধার।
জুন মাসে খেলা হলে অস্ট্রেলিয়ায় ম্যাচ আয়োজন করা কঠিন। ভারতে এই সময় বৃষ্টি হয়। মূলত সে কারণেই ম্যাচটি ইংল্যান্ডে করা হয়। ২০২৫ সালে ফাইনাল হবে লর্ডসে। ২০২৭ সালে কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি।