ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০২, ৮ জুন ২০২৩
মুশফিককে নিয়ে যা বললেন সাকিব
ছবি- ডেইলি বাংলাদেশ

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়বে বাংলাদেশ। এ লক্ষ্যে ক’দিন আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

গত তিনদিন ধরে আনুষ্ঠানিকভাবে দলীয় অনুশীলন শুরু করেছে টাইগাররা। এতদিন সেখানে ছিলেন না মুশফিক। তবে বৃহস্পতিবার দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন এ তরুণ তুর্কি।

এদিকে দলের সঙ্গে অনুশীলন না করলেও আজ মিরপুরে ছিলেন সাকিব আল হাসান। তিনি রানিং করেছেন একা একা। রানিংয়ের ফাঁকে প্রথমবার দলে ডাক পাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মুশফিককে সামনে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন সাকিব। অনুশীলন শেষেই সংবাদমাধ্যমে মুশফিক নিজেই এ কথা জানিয়েছেন।

Advertisement

অনুশীলনে সাকিবের সঙ্গে কথা হওয়া নিয়ে এক প্রশ্নে মুশফিক বলেন, সাকিব ভাই বলেছেন, ‘অভিনন্দন মুশফিক। চালিয়ে যা।’

এবার ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গে মোহামেডানে খেলেছেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সহায়তা করছেন। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিতেন, এটা করো, ওটা করো। যেটাই জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’

ঘরোয়া ক্রিকেটের গত মৌসুমে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুশফিক। সম্প্রতি সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলেছেন। 

ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে খেলার পার্থক্য জানিয়ে তিনি বলেন, ‘পার্থক্য বলতে আমি প্রথম শ্রেণি, এনসিএল, বিসিএল যেভাবে খেলেছিলাম, সেখানেও (এ দলের হয়ে) ওভাবে খেলেছি। যদি আমি জাতীয় দলে সুযোগ পাই একইভাবে খেলব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!