ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কৌশলে মেসির প্রসঙ্গ এড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ৯ জুন ২০২৩
কৌশলে মেসির প্রসঙ্গ এড়ালেন রোনালদো
ছবি- সংগৃহীত

ফুটবলের মাঠ কিংবা মাঠের বাইরে সমান জনপ্রিয় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পায়ের জাদুতে ফুটবলের মাঠ মাতানোর পাশাপাশি বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় নতুন একটি পানির বিজ্ঞাপনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এ সময় কৌশলে লিওনেল মেসির প্রসঙ্গ এড়িয়ে যান এ আল নাসর তারকা।

সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে আমেরিকার মেজর লিগ সকারে পাড়ি দিচ্ছেন মেসি। ইন্টার মিয়ামির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি লিওর। আগামী ৩০ জুনের পর ক্লাবটিতে পাড়ি দিবেন তিনি। 

ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার প্রসঙ্গ বেশ হইচই ফেলে দিয়েছিল ফুটবলপ্রেমীদের মাঝে। সৌদিতে মেসির সঙ্গে সেই পুরোনো দ্বৈরথ দেখার সম্ভাবনা রয়েছে কি না, সে প্রসঙ্গ এসেছিল রোনালদোর কাছে। 

Advertisement

উরসু নামের পানির কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আমি ফুটবল নিয়ে কথা বলতে চাই না। শুধু পানি নিয়ে কথা বলতে চাই। সৌদি আরবে সবাইকে স্বাগত। এই লিগ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’

গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমটা হতাশাজনক কেটেছে তার। ট্রেবল জয়ের সম্ভাবনা থাকলেও আল নাসর পারেনি। তবে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!