জানা যায়, পরিচয় হওয়ার পর ওই তরুনীর বাসায় যান গুনাথিলাকা। সেখানে গিয়ে বলপূর্বক যৌন হেনস্থাসহ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ফলে সেখানে তার নামে মামলা করেন ওই নারী।
ওই মামলার গুনাথিলাকার বিরুদ্ধে চারটি অভিযোগ উঠেছিল, তার তিনটিই অবশ্য এরই মধ্যে খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। গত মাসে এই অভিযোগগুলো খারিজ হয়েছে। এবার বাকি থাকা একটি অভিযোগ নিয়ে শুরু হয়েছে বিচার।
.png)
৩২ বছর বয়সী এই ব্যাটারে দেশের হয়ে ৮টি টেস্ট ম্যাচ, ৪৭টি ওয়ানডে এবং ৪৬ টি-২০ ম্যাচ খেলেছেন। গত বছর শ্রীলঙ্কা দল বিশ্বকাপ খেলে দেশে ফিরে এলেও তিনি দলের সঙ্গে ফিরতে পারেননি। কারণ তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।