ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ১২ জুন ২০২৩
‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে’
হাশমতউল্লাহ শাহিদি

আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এজন্য আসন্ন আফগান সিরিজও মিস করবেন বাংলাদেশের নিয়মিত টেস্ট দলের অধিনায়ক। তবে সাকিবের বিশ্রামের কারণেই নাকি আফগান স্পিনার রশিদ খানকেও বিশ্রামে রেখেছে দলটি!

সোমবার মিরপুরে সংবাদ সম্মলনে সাকিবের সঙ্গে রশিদের তুলনা টেনে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে; কাটাকাটি।’ 

আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। ওই ম্যাচ নিয়ে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে আফগান বলেন, ‘আমার মনে হয় সাকিব বিশ্রামে আছেন, আমাদের রশিদও বিশ্রামে। আমি আগেই বলেছি, টেস্ট জেতার মতো আমাদের আরো ভালো পারফর্মার আছেন।’ 

Advertisement

রশিদ খানকে ছাড়া টেস্ট জেতা চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেছেন আফগানদের নেতৃত্ব দেওয়া শাহেদি। তিনি বলেন, ‘রশিদ আমাদের অন্যতম মূল বোলার। সবশেষ টেস্টে সে খুব ভালো বোলিং করেছিল। যদিও আমাদের অন্য লেগ স্পিনার আছে। আশা করছি তারাও ভালো করবে।’ 

মিরপুর টেস্টে জয়ের জন্য নামবে বলেও পরিষ্কার করে দিয়েছেন আফগান দলপতি। বাংলাদেশে মাত্র একটি টেস্ট খেলেই জিতেছে তারা। ওটাই অনুপ্রেরণা দিচ্ছে বলে উল্লেখ করেছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার, ‘আমরা এখানে একটি টেস্ট খেলেই জিতেছে। অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। প্রত্যাশা অনেক, কারণ এখানে আমরা ভালো খেলতে ও জিততে এসেছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!