ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ছিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১৩ জুন ২০২৩
যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ছিলেন সাকিব
সাকিব আল হাসান

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। যেখানে ইন্টার মিলানকে হারিয়ে শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি। মেগা এই ফাইনাল দেখতে তুরস্কের ইস্তাম্বুলে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার সুযোগ করে দিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এর অফিশিয়াল গ্লোবাল পার্টনার ‘অপো।’

শনিবার (১০ জুন) আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। অপো বাংলাদেশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব এ ম্যাচ উপভোগ করার পাশাপাশি ‘চ্যাম্পিয়ন্স ভিলেজ’-এ অবস্থিত ‘অপো’র বিশেষ ‘হসপিটালিটি টেন্ট’ও পরিদর্শন করেন।

দেশে ফিরে ভ্রমণ সম্পর্কে সাকিব বলেছেন, আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এর ফাইনাল উপভোগ করাটা ছিল আমার কাছে একটি ‘মিরাকল’ এর সাক্ষী হবার মতো। এটি আমাকে মনে করিয়ে দিয়েছে যে কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমেই বড় বড় সফলতাগুলো অর্জন করা যায়।

Advertisement

সাকিব আল হাসানতিনি আরো বলেন, শুধু ভাগ্যক্রমে কিছু হয় না। আমি অপোর ‘বুথ’ ও ‘টেন্ট’-এ স্মরণীয় কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। অংশগ্রহণকারী দলগুলোর দক্ষতা ও একাগ্রতা সত্যিই অনুপ্রেরণামূলক। এই অতুলনীয় অভিজ্ঞতা আমাকে আমার নিজের জীবনেও আরো বেশি অধ্যবসায় ও সফলতার জন্য  অনুপ্রাণিত করেছে।

এদিন অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিংবদন্তি ফুটবলার কাকা’র সঙ্গেও ছবি তুলেছেন সাকিব। এখানেই শেষ নয়, ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলানের জার্সি ও স্কার্ফও উপহার পেয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!