কম্বোডিয়াকে কাঁদিয়ে হাসলেন জামালরা
নমপেনে কম্বোডিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে জামাল ভূঁইয়ার দল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কম্বোডিয়ার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচের ২৫ মিনিটে জনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যাবরের শিষ্যরা।
বাংলাদেশ ম্যাচটি জিতলেও কম্বোডিয়া পুরো ম্যাচই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে। বল দখল ও নিয়ন্ত্রণে কম্বোডিয়া এগিয়ে ছিল। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুর্দান্ত কয়েকটি সেভ করে বাংলাদেশকে জয় এনে দেন।
.png)
ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন জনি। ২৫ মিনিটে ডান প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রস বক্সের মধ্যে ফাকা জায়গা পান জনি। ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষকের পাশ দিয়ে বল ঠেলেন জালে। গোললাইন অতিক্রম করার পর অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশের ডাগআউটে বয়ে যায় আনন্দ-উল্লাস।
বাংলাদেশে প্রথমার্ধে লীড পেলেও স্বাগতিকরা বল পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলনামূলক কিছুটা গুছিয়ে উঠলেও কম্বোডিয়ার আক্রমণ অব্যাহত ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।