সকাল ১১টা নাগাদ মিরপুরের ইনডোরে অনুশীলন করতে আসেন তামিম। এ সময় সঙ্গী হিসেবে ওয়ানডে ক্যাপ্টেনের সাথে ছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। নেটে বোলারদের সামলাতে খুব বেশি বেগ পেতে দেখা যায়নি আজ তামিমকে। তবে খুব বেশি যে স্বাচ্ছন্দ্যে ছিলেন সেটাও বলা কঠিন। পেসারদের দেখে-শুনেই খেলেছেন তামিম।
এদিকে চলমান ঢাকা টেস্টে চোটের কারণে খেলতে পারেননি তামিম। তবে অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই ইতোমধ্যেই চালকের আসনে আছে বাংলাদেশ।
.png)