গতকাল বিকেলে কম্বোডিয়ার নমপেন থেকে রওনা হন তারা। থাইল্যান্ডে দুই ঘন্টা ট্রানজিটে কাটিয়ে ভারতীয় সময় পৌনে ১১টায় তারা বেঙ্গালুরুতে পৌঁছান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে একটু বেশি সময় লাগায় হোটেলে যেতে সময় লাগে রাত ২টা।
এবারের সাফে খেলবে আটটি দল। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরে দুটি দল খেলবে এবারে আসরে। সাফ খেলতে ইতোমধ্যে বেঙ্গালুরু গেছে বাংলাদেশ ও নেপাল দল। তবে স্বাগতিক ভারত এখনও বেঙ্গালুরুতে যায়নি।
.png)
সাফকে সামনে রেখে দলটি ভুবেনশ্বরে একটি টুর্নামেন্ট খেলছে। সেই আসর শেষে আগামী ১৯ জুন ভারত ও লেবানন বেঙ্গালুরু যাবে। এবারের আসরে ভিসা জনিত সমস্যার কারণে পাকিস্তান দলের সাফ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটা কেটে গেছে। দলটি ইতোমধ্যে ভারতে সাফ খেলার অনুমতি পেয়েছে।
সাফকে কেন্দ্র করে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিল। সেখানে স্বাগতিক ১-০ গোলে হারিয়ে ভালোভাবে প্রস্তুতি সাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে কম্বোডিয়া ছাড়ার আগে সাফের নিজের লক্ষ্যের কথা জানান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ। কিন্তু আমাদের প্রথম টার্গেট হচ্ছে লেবানন। আমরা যদি এ ম্যাচ থেকে এক বা তিন পয়েন্ট নিতে পারি, তাহলে ভালো। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। তবে এটা ঠিক যে, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নশিপ।’
কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে চারদিন আগে বাংলাদেশ গিয়েছিল। ঠিক সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচের পাঁচ দিন আগে যাচ্ছে বাংলাদেশ। আগেভাবে সেখানে যাওয়াকে ইতিবাচক মনে করছেন অধিনায়ক। তিনি জানান, ‘তিন-চার দিন আগে গেলে ভালো। পরিস্থিতি সামলে নেয়া যায়। নতুন পরিবেশ, নতুন কন্ডিশন, নতুন খাবার। সবকিছু মিলিয়ে এটা ভালো দলের জন্য।’