ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আর্জেন্টিনা, ম্যাচ কবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ১৭ জুন ২০২৩
ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আর্জেন্টিনা, ম্যাচ কবে?
ছবি- সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এরপর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তারা। এর তিনমাস পর ফিফা উইন্ডোতে এশিয়া সফরে বেরিয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে ইন্দোনেশিয়ার মাটিতে পা রেখেছেন মার্টিনেজ-আলভারেজরা।

বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এদিন শুরুতেই গোল করে রেকর্ড গড়েন লিওনেল মেসি। ক্যারিয়ারের দ্রুততম গোলের এই ম্যাচে জয়ও পায় তার দল। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে থাকছেন না তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই বার্সা তারকা।  

সোমবার (১৯ জুন) বুং কারনো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি খেলতে আজ দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেখানে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেওয়া হয় গিফটও। এমন অভ্যর্থনায় সন্তুষ্ট সফরকারী দলটি।

Advertisement

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তফে বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল দলকে এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট এরিক থোহিরকে অনেক ধন্যবাদ। এখানে এসে আমরা অনেক খুশি।’

অবশ্য মেসি না থাকার কারণে অখুশি ইন্দোনেশিয়ার ভক্তরা। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখতে আগ্রহও কম নয় তাদের মাঝে। এয়ারপোর্টেই ভক্তদের এমন অভ্যর্থনাই প্রমাণ করে সেটি। 

তবে শুধু মেসিই নয়, ম্যাচটিতে খেলবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!