ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘দর্শকেরা বলছিল, ইংল্যান্ডে রান করতে পারি না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ১৮ জুন ২০২৩
‘দর্শকেরা বলছিল, ইংল্যান্ডে রান করতে পারি না’
উসমান খাজা। ছবি- সংগৃহীত

বেন স্টোকসের বলটি লেট কাট করে রানের জন্য দৌড় দেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। তবে বলটি যখন বাউন্ডারি লাইন স্পর্শ করলো ততক্ষনে দু’হাত শূন্যে ভাসিয়ে সীমাহীন উদযাপনে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এমনটি করাটাই স্বাভাবিক, ইংলিশদের মাটিতে অ্যাশেজে যে এটি তার প্রথম সেঞ্চুরি। ফলে ‘বিশেষ’ মুহূর্তটি স্মরণীয় করে রাখতেই এমন উদযাপন করেছেন এ বাঁহাতি ব্যাটার।

১৬ জুন এজবাস্টনে পর্দা উঠেছে মর্যাদাপূর্ণ ‘অ্যাশেজ’ সিরিজের। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন অজি ব্যাটার উসমান খাজা।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই খাজাকে সেঞ্চুরি উদযাপনের উত্তর দিতে হলো। অবশ্য বুনো উদযাপনের কারণ জানে না বলেও জানিয়েছেন তিনি। 

Advertisement

খাজা বলেন, ‘সত্যি আমি জানি না। মনে হয়, এটি ইংল্যান্ডে তিনটি অ্যাশেজ সফরের সংমিশ্রণ ছিল। যার মধ্যে দুটিতেই বাদ পড়েছে। মিডিয়ায় চোখ রাখি না। আজকে যখন নেটে ব্যাটিংয়ের জন্য যাচ্ছিলাম তখন দর্শকেরা বলছিল, ইংল্যান্ডে রান করতে পারি না। তাই হয়তো উদযাপনে স্বাভাবিকের চেয়ে আবেগটা বেশি ছিল।’

গত বছর নিজেদের মাটিতে অ্যাশেজে ফিরেছিলেন খাজা। প্রায় আড়াই বছর পর দলে ফেরার প্রত্যাবর্তনটা করেছিলেন সিডনিতে দুই ইনিংসে সেঞ্চুরি করে। ঘরের মাঠে ভালো খেলার সুনাম থাকলেও অ্যাওয়ে ম্যাচে তেমনটি ছিল না। তাই দেশের বাইরে খেলা হলেই প্রমাণ করার বিষয়টি চলে আসে। প্রত্যাবর্তনের পর সেটি উতরে গেছেন তিনি। পাকিস্তানের পর ভারতেও দুর্দান্ত খেলেছেন। 

তিনি বলেন, ‘সব সময়ে বলেছি, ভারতেও এমনটা ঘটেছে। এমন না যে আমাকে প্রমাণ করতে একটা দুর্দান্ত মুহূর্ত লাগবে। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত রান করা গত ১০ বছরে অপ্রত্যাশিত ছিল না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!