ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিরপুরের ইনডোরে তামিম-সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ১৮ জুন ২০২৩
মিরপুরের ইনডোরে তামিম-সাকিব
ছবি- ডেইলি বাংলাদেশ

ইনজুরি সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। রোববার সকালে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দেশসেরা এ দুই ক্রিকেটার।

আজ সকালেই সাদা বলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা সবাই হাজির হন মিরপুরে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, কোচিং স্টাফদের নিয়ে একটি সভাও সেরে ফেলেছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরে ওয়ানডে দল ও সাদা বলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন তারা। 

অবশ্য বৃষ্টির কারণে স্বস্তিতে অনুশীলন করতে পারেননি টাইগার ক্রিকেটাররা। তবে বৃষ্টি থামার পরপরই নেটে অনুশীলন করেন সাকিব ও তামিম। আর সেটাই যেন মিরপুরে দিনের সেরা দৃশ্য হয়ে উঠল।

Advertisement

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আঙুলের চোটে পড়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সাকিব। তবে গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করেছিলেন তিনি। আজও একাডেমি মাঠে বোলিং দিয়ে শুরু করেছিলেন আর শেষ করলেন সাদামাটা ব্যাটিং অনুশীলন করে। 

এদিকে পাঁজরের চোটে পড়ে আফগানিস্তান টেস্ট খেলতে পারেননি তামিম। গত কয়েকদিনই ব্যাটিং অনুশীলন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে সাকিবের পাশের নেটে আজ আরো প্রাণবন্ত তামিমকেই যেন দেখা গেল, যা সেরে ওঠার বার্তাও দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!