আসন্ন ওয়ানডে সিরিজে ইনজুরি কাটিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। একই সঙ্গে ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।
জানা গেছে, আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথম ম্যাচটি ৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
.png)
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।