ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভক্তদের সুখবর দিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ১৬ জুন ২০২৩
ভক্তদের সুখবর দিলেন তামিম
তামিম ইকবাল

পিঠের চোটে মিরপুর টেস্ট মিস করেছেন তামিম ইকবাল। শুরুতে স্কোয়াডে জায়গা পেলেও ইনজুরি সমস্যায় অবশেষে দল থেকে ছিটকে যান তিনি। এরপর থেকেই নানা গুঞ্জন, তামিম কি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিতে পারবেন? এমন প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। অস্বস্তি নিয়ে তামিম যেভাবে অনুীশলন করেছেন, তাতে এমনটা মনে হতেই পারে।

তবে ভক্তদের সুখবর দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টেস্ট থেকে ছিটকে গিয়ে দু’দিন পরেই মিরপুরের ইনডোরে অনুশীলন শুরু করেছেন। শুক্রবার সকাল ১১টায় মিরপুরে আসেন তিনি। এরপর ইনডোরের ন্যাচারাল টার্ফে কিছুক্ষণ ব্যাট করেন। পরে নেটে অনুশীলন করেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক।

অবশ্য বৃহস্পতিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে তামিমের দেখা মেলে বাংলাদেশ ড্রেসিং রুমে। তিনি খেলা দেখতে আসেন। ড্রেসিং রুমের ঠিক বাইরে কাঁচঘেরা জায়গায় হাস্যোজ্জ্বল তামিমের দেখা মেলে। টিভি ক্যামেরায় ধরা পড়ে কোচ হাথুরুসিংহের পাশে বসে কথা বলছেন এ বাঁহাতি ব্যাটার।

Advertisement

মাঠে ফেরার পথে শুক্রবার আরো একধাপ এগিয়েছেন তামিম। এদিন শেরে বাংলা স্টেডিয়ামের পাশের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি। বেলা ১১টা নাগাদ ইনডোরে আসেন তামিম। 

প্রথমে ইনডোর কমপ্লেক্সের ন্যাচারাল টার্ফে ব্যাটিং প্র্যাকটিস করেন। প্রায় ২০-২৫ মিনিট ব্যাটিং অনুশীলনের পর ইনডোর থেকে পূর্বদিক দিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামের ভেতরে ঢোকেন তিনি। সেখানে দাঁড়িয়ে মিনিট নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের ব্যাটিং দেখেন। তারপর হেঁটে হেঁটে চলে আসেন শেরে বাংলায় টাইগারদের ড্রেসিং রুমের সামনে। এক পর্যায়ে সেখানে ঢুকে যান দেশের এক নম্বর ওপেনার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!