ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৭, ১৬ জুন ২০২৩
এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

চলমান ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। আসরের প্রথম ম্যাচেই মালয়েশিয়াকে হারের তেতো স্বাদ উপহার দেয় তারা। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টাইগারদের বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। এতে সহজেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

শুক্রবার হংকংয়ে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের টসই অনুষ্ঠিত হয়নি। ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে সেমি নিশ্চিত করেছে লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে বুধবার শ্রীলংকার বিপক্ষে ‌‌‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। কিন্তু সেদিনও বৃষ্টির কারণে খেলা হয়নি। ৩ ম্যাচ শেষে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান পয়েন্ট পেয়েছে শ্রীলংকার মেয়েরাও। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়েই বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লতা মন্ডলের দল।

Advertisement

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। অবশ্য মুর্শিদা খাতুনের দারুণ এক ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। 

ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্যটা খুব বড় না হলেও বোলারদের কল্যাণে জুনিয়র টাইগ্রেসরা শেষ পর্যন্ত সহজ জয় পায়।

আগামী সোমবার ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে অবস্থান করছে ভারত এবং পাকিস্তান ‌‌‘এ’ দল। তাদের সামনে আরো একটি করে ম্যাচ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!