ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার প্রিমিয়ার লিগের কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ২০ জুন ২০২৩
এবার প্রিমিয়ার লিগের কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

বর্তমানে জনপ্রিয় লিগের মধ্যে প্রিমিয়ার লিগ অন্যতম। এবার লিগের একটি ক্লাব কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে এক কিশোরীকে তিনি ধর্ষণ করেছিলেন। যদিও ওই কোচের নাম প্রকাশ করা হয়নি। এই অভিযোগ সামনে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২১ মাস আগে ইংল্যান্ডের গোয়েন্দা পুলিশ এই ঘটনা সম্পর্কে অবগত হয়। এরই মধ্যে গত সোমবার (১৯ জুন) অভিযুক্ত সেই কোচ নিজের আইনজীবী নিয়ে থানায় হাজির হয়েছিলেন। পরবর্তী পুলিশি তদন্তের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

ধর্ষণের অভিযোগ ওঠা সেই কোচ অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। দ্য সান প্রতিবেদনে বলা হয়, এমন অভিযোগ সে (কোচ) অস্বীকার করছে এবং এ ঘটনায় সে স্তব্ধ।

Advertisement

পুলিশ এই অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে বলেছে, ‘২০২১ সালের ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশের কাছে কয়েক বছর আগের ধর্ষণের একটি অভিযোগ আসে। ১২ জুন থানায় সতর্কতার সঙ্গে এক ব্যক্তিকে জেরা করা হয়েছে।’

প্রতিষ্ঠানের চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে অভিযুক্তের সঙ্গে অভিযোগকারী ব্যক্তির সাক্ষাৎ হয়। ব্যক্তিটি অবশ্য এখন আর সেই প্রতিষ্ঠানে কাজ করেন না। এই মুহূর্তে তিনি প্রিমিয়ার লিগের একটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন। যেই প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটেছিল তার সঙ্গে প্রিমিয়ার লিগের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!