বিশ্বজয়ী ফুটবলারদের পর এবার সৌদি ক্লাবের সঙ্গে মৌখিক সমঝোতা করেছেন সেনেগালের সেন্ট্রাল মিডফিল্ডার ক্লদিও কাউলিবালি। বুধবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এছাড়া সৌদি প্রো লিগের পথে আছেন মরক্কোর উইঙ্গার হাকিম জায়েখ ও সেনেগালের গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডিও।
.png)
দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক রোমানো বলেন, ‘আয়াক্স থেকে চেলসি আসা জায়েখ সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হতে চলেছেন তিনি। আল নাসরের সঙ্গে তিন বছরের চুক্তি করতে পারেন তিনি।’
অন্যদিকে চেলসির গোলরক্ষক মেন্ডি যোগ দিচ্ছেন সৌদি আরবের আল আহলিতে। তার সঙ্গেও তিন বছরের চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি। তবে তাদের বেতন-ভাতা বা কত দিয়ে কিনছে তা জানানো হয়নি।
টোড বোহলি চেলসির মালিকানা নেয়ার পর ক্লাবটি প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। কিন্তু দুই মৌসুমে কোন সাফল্য পায়নি তারা। ব্লুজ কর্তৃপক্ষ তাই ‘মিশন ক্লিন আউট’ হাতে নিয়েছে। কান্তে, জায়েখ, কাউলিবালি, মেন্ডি ছাড়াও তারা পিয়ারে এমরিক অবামেয়াং, কাই হার্ভাটেজ, ম্যাসন মাউন্টকে বিক্রি করে দেবে। মিডফিল্ডার মাতেও কোভাচিক যোগ দেবেন ম্যানচেস্টার সিটিতে।