[ খেলা ]
চাকরি ছাড়লেন জুলিয়ান!
ছবি: সংগৃহীত
ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুনর্বাসন কেন্দ্রের (রিহ্যাব সেন্টার) প্রধান জুলিয়ান ক্যালেফাতো। শুক্রবার বিসিবির একজন কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি চলে যাওয়ায় এখন তাদের পুনর্বাসন কেন্দ্রের জন্য একটি নতুন প্রধান কোচ খুজছেন। উল্লেখ্য খেলোয়াড়দের ইনজুরিতে সহায়তা করার জন্য গঠন করা হয়েছিল এই রিহ্যাব সেন্টার যেন খেলোয়াড়েরা দ্রুত সেরে উঠতে পারে।
তিনি বলেন, ‘তার বাগদত্তা ক্যান্সারে আক্রান্ত এবং সে তার সাথে থাকতে চায়। তাই তিনি পদত্যাগ করেন। এখন আমরা তার জায়গায় নতুন কাউকে খুঁজব।’
.png)
এই বছরের জানুয়ারিতে এখানে দ্বিতীয় মেয়াদ শুরু করেন ক্যালেফাতো। এর আগে আগস্ট থেকে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করেন।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!