[ খেলা ]
ইংল্যান্ড-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করবে ভারত
ছবি: সংগৃহীত
আগামী বছরের শুরুতেই শ্রীলংকার মাটিতে বসছে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসরের প্রস্তুতি হিসেবে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় প্রদিবেশী দেশ ভারত। এই সিরিজে বাংলাদেশ ও ইংল্যান্ড দলকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এ বছরের নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি। অবশ্য তিন দেশের খেলা হলেও আসরে থাকবে চারটি দল। কেননা স্বাগতিক ভারতেরই থাকবে দুইটি দল।
মূলত বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেটার নির্বাচন করতেই এমন পরিকল্পনা ভারতের।
.png)
এর আগেও যুব বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলেছিল ভারত। সেখানেও ছিল ভারতের দুটি দল- ‘এ’ এবং ‘বি’। সিরিজটি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!