ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন বুসকেটস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ২৪ জুন ২০২৩
এবার মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন বুসকেটস
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে অনেক দিন খেলেছেন আর্জেন্টিনাইন সুপারস্টার লিওনেল মেসি ও স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস। এক বহুদিন খেলায় সেখানে গড়ে উঠে বন্ধুত্ব। এবার মেসির ডাকে বন্ধুর ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন বুসকেটস। এর মধ্যে তার সঙ্গে ক্লাবটির প্রাথমিক চুক্তি সম্পূর্ণ হয়েছে। কুসকেটসকে স্বাগতম জানিয়ে টুইটারে পোস্ট করেছে আমেরিকান মেজর লিগ সকারের ক্লাবটি। 

শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতে তাকে নিয়ে দেওয়া মায়ামির পোস্ট সেই আলোচনায় পূর্ণতা দিয়েছে। ফলে বার্সেলোনায় ৫৬৭ ম্যাচ খেলা দুই সতীর্থ মেসি-বুসকেটসকে আবারও খেলতে দেখা যাবে একই দলের হয়ে। এর মাধ্যমে মেসির পর সৌদি আরবের দেওয়া প্রস্তাব আরও একবার প্রত্যাখ্যান হলো!

চলতি মাসেই বার্সেলোনার সঙ্গে সাবেক স্প্যানিশ তারকা বুসকেটসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই তিনি কাতালান ক্লাবটিকে বিদায় বলে ফ্রি-এজেন্টে পরিণত হন। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী বুসকেটস বার্সেলোনার জার্সি চাপিয়ে খেলছেন দীর্ঘ ১৮ বছর। 

Advertisement

ক্লাব ছাড়ার ঘোষণায় এই কিংবদন্তী বলেছিলেন, ‘এটা খুব সহজে নেওয়া সিদ্ধান্ত কিন্তু সময়টা এসে গেছে। তবে ক্লাব ছাড়ার আগে যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।’

২০০৫ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন বুসকেটস। এরপর ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় তার। এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!