ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ২৫ জুন ২০২৩
ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে গেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। রোববার দিবাগত রাতে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। আসরের দ্বিতীয় দল হিসাবে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা। 

গতকাল খেলার প্রথমার্ধে কোনো গোল কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ভেনেজুয়েলার উপর একচেটিয়া হয়ে খেলে। দ্বিতীয়ার্ধের ৬ মিনিট এবং ৭ মিনিটে পরপর দুটি গোল করেন মন্তোরেস।

Advertisement

তবে হ্যাটট্রিকও পেয়েছেন এই আলবিসেলেস্তে তরুণ। বোনিনোর পাস ধরে তিনি ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষদিকে আরও একটি গোল দিয়ে ভেনেজুয়েলাকে উড়িয়ে দেয় আকাশী-সাদা জার্সিধারীরা। শেষ গোলটি করেছেন এশিভেরিয়া। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল আর্জেন্টিনাইন যুবারা। তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ১৩ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!