ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তারিক কাজীর গোলে এগিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৫ জুন ২০২৩
তারিক কাজীর গোলে এগিয়ে গেল বাংলাদেশ
ছবি: ফেডারেশন

দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন খেলায় ফিরে আসে বাংলাদেশ। খেলা ৬৭ মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তারেক কাজী। এই মাধ্যমে ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়ালো ২টি। 

ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে মালদ্বীপ। প্রথমার্ধে অনেক চেষ্টা করেছিল বাংলাদেশ ও মালদ্বীপ। তবে দুই দলেই গোল পেয়েছে।

প্রথমার্ধের শুরু থেকে দারুণ খেলছিল জামাল ভূঁইয়ার দল। খেলার ১০ মিনিটে কয়েকটা সুযোগ পেয়েছিল ২০০৩ সালের সাফজয়ীরা। কিন্তু কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।  উল্টো খেলার ১৭ মিনিটে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এগিয়ে যায় মালদ্বীপ। দলটির হয়ে গোল করেন হামজা মাহামুদ। আলি ফাসিরের বাড়ানো বলে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্জিয়া স্পোর্টি ক্লাবের এই ফরোয়ার্ড। এর মাধ্যমে মালদ্বীপের জার্সিতে তার গোল সংখ্যা দাঁড়ালো ৩টি।

পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশের সেই চাপ মুক্ত হতে সময় লাগেনি বেশিক্ষণ।  বিরতির আগে মুর্হুতে খেলার ৪২ মিনিটে বাংলাদেশের হয়ে সমতা সূচক গোল করেন রাকিব হোসেন। ফলে তার ক্যারিয়ারে গোল সংখ্যা দাড়ালো ২টি। বিরতির আগে গোল করতে পারেনি কোনো দলই। 

বিরতির আগ পর্যন্ত ৫৬ শতাংশ বল দখলে ছিল বাংলাদেশ দল। অন্যদিকে ৪৪ শতাংশ দখলে রয়েছে মালদ্বীপের। দুই দলের মধ্যে প্রথমার্ধে বাংলাদেশে নেয় ১৩টি শট। গোলের টার্গেট শট নেয় ৪টি। সেই শট থেকে একটি গোলে পরিণিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে মালদ্বীপ শট নেয় ৩টি।গোলের টার্গেট শট ছিল ১টি। কিন্তু সেই শট থেকে গোলে পরিণত করেছে মালদ্বীপ। 

এবারের সাফের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাফে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নেমছে বাংলাদেশ দল।

এ ম্যাচে শুরুর একাদশে দুই পরির্বতন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। গত ম্যাচে খেলা ফরোয়ার্ড সুমন রেজা ও মজিবুর রহমান জনিকে এ ম্যাচে রাখেননি কোচ। তাদের স্থানে রাকিব হোসেন ও মোহাম্মদ হৃদয়কে নিয়ে ছক কসছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

পরিসংখ্যানে সমানে সমান মালদ্বীপ ও বাংলাদেশ। দুদলের ১২টি ম্যাচের মধ্যে ৬ টি করে জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ। ড্র হয়েছে ৩ টি ম্যাচ।

 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!