ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩

মালদ্বীপকে হারিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৮, ২৫ জুন ২০২৩
মালদ্বীপকে হারিয়ে যা বললেন বাংলাদেশ কোচ
হ্যাভিয়ের ক্যাবরেরা

সাফে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এর মধ্য দিয়ে আসরে সেমির আশা বাঁচিয়ে রাখলেন জামাল ভূঁইয়ারা।

রোববার বিকেলে ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই সমতা আনতে জামালদের অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতায় একটু তৃপ্ত জামালদের কোচ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের উপর আস্থা রেখেছি।’ 

Advertisement

সামগ্রিক পারফরম্যান্স ও স্কোরলাইনকে বিশ্লেষণ করলেন এভাবে, ‘গ্রেট অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জয় করতে হতো। ছেলেরা দারুণ খেলেছে।’

মালদ্বীপকে হারিয়েই তৃপ্ত হতে চান না হ্যাভিয়ের। তার দৃষ্টি এখন ভূটান ম্যাচে, ‘এখনই আমরা নিশ্চিন্ত হতে পারি না। আমাদেরকে পরের ম্যাচটাও জিততে হবে।’ 

দক্ষিণ এশিয়ায় ফুটবলে সবচেয়ে দুর্বল দল ভূটান হলেও খাটো করে দেখছেন না বাংলাদেশের কোচ, ‘ভুটান দারুণ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তারা অনেক শক্তিশালী দল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!