বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ব্যক্তিদের মধ্যে অন্যতম নেইমার। তারপরও কেন তাকে নিজের সম্পত্তি লিখে দিলেন এমন প্রশ্নের জবাবে সেই ভক্ত জানান, ব্রাজিলিয়ান এই তারকা ছাড়া কাউকেই নিজের সম্পত্তি দেওয়ার মতো দেখছেন না। নেইমারের বাবার সঙ্গে নিজের বাবার মিলও খুঁজে পান তিনি।
নেইমার পাগল সেই ভক্ত বলেন, ‘আমি তাকে পছন্দ করি। তাকে আমি খুব ভালোভাবে চিনি। আমিও অনেক অপবাদ সয়েছি, আমিও পরিবার কেন্দ্রীক একজন মানুষ। তার বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমাকে নিজের বাবার সঙ্গে অনেক কিছু মনে করিয়ে দেয়, যিনি মারা গেছেন।’
.png)
আত্মীয়-স্বজন থাকলেও তারা ওই ভক্তর সঙ্গে যোগাযোগ রাখেন না। তাই তার এই উদ্যোগ, ‘আমার শরীরের অবস্থা ভালো নয়। এই কারণে আমি সত্যিই দেখছি যে, আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক।’
এর আগেও নেইমারকে সম্পত্তি দেওয়ার চেষ্টা করেছিলেন ৩০ বছর বয়সী ওই ভক্ত। কিন্তু ব্যর্থ হন। এবার উইলের মাধ্যমে বৈধ উপায়ে সেটা করেছেন তিনি। একইসঙ্গে নেইমার যে লোভি নন, এই গুণ বেশি প্রভাবিত করেছে। তার ভাষ্য, ‘আমি জানি, সবচেয়ে বড় কথা তিনি লোভী নন, এখনকার দিনে যা বেশ বিরল।’