ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-লিটনদের খেলা দেখা যাবে ৫০০ টাকায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২৯ জুন ২০২৩
সাকিব-লিটনদের খেলা দেখা যাবে ৫০০ টাকায়
ফাইল ছবি

করোনা মহামারির রেশ কাটিয়ে দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরেছে গ্লোবাল টি-২০ লিগ। উত্তর আমেরিকার দেশ কানাডায় আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে এরই মধ্যে আয়োজকরা টিকিট ছেড়েছেন।

টিকিট পাওয়া যাবে টুর্নামেন্টের অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইটে। সিলভার, গোল্ড ও ভিআইপি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০০ মার্কিন ডলারে পাওয়া যাবে টিকিট। এছাড়াও ৫,১০ ও ১৫ মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করা হচ্ছে।

এ টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান, সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। সাকিব-লিটনদের খেলা দেখতে বাংলাদেশি দর্শকদের  সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০ হাজার টাকা (ডলারের হিসেবে) দিয়ে টিকিট কিনতে হবে। 

Advertisement

টিকিট বিক্রি উপলক্ষে গ্লোবাল টি-২০র প্রধান নির্বাহী রিচার্ড বেররিজ বলেন, দর্শকদের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের আসরগুলোতে অনেক দর্শক ছিল। এবারও থাকবে বলে আশাবাদী। আমরা চাই দর্শকরা দারুণ এই টুর্নামেন্টের অংশ হোক।

এবারের গ্লোবাল টি-২০তে অংশ নিবে ৮ দল। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ৭ টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র‍্যাম্পটনের সিএএ সেন্টারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!