[ খেলা ]
নতুন মাইলফলকে স্মিথ
স্টিভেন স্মিথ
অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন স্টিভেন স্মিথ। বুধবার লর্ডসে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৮৫ রানে অপরাজিত আছেন স্মিথ। ৯৯ টেস্টে ১৭৪ ইনিংসে এখন তার রান ৯০৫৪। দ্রুততম ৯ হাজার রান করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন এ ব্যাটার।
এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১৭২ ইনিংসে ৯ হাজার টেস্ট রান পূর্ণ করেছিলেন সাঙ্গা। মাত্র ২ ইনিংস বেশি থাকার কারণে সাঙ্গাকে স্পর্শ করতে পারলেন না স্মিথ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!