ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বর্ষসেরা গোলের পুরস্কার পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ১ জুলাই ২০২৩
বর্ষসেরা গোলের পুরস্কার পেলেন মেসি
লিওনেল মেসি

ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নতুন গন্তব্যে লিওনেল মেসি। তবে বিদায় বেলাতেও এ আর্জেন্টিয়ান মহাতারকার হাতে উঠেছে ইউরোপের বর্ষসেরা গোলের পুরস্কার। 

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরে মেসির সদ্য সাবেক দল পিএসজি খুব একটা ভালো করতে পারেনি। বাদ পড়েছে শেষ ষোলতেই। তবে ব্যক্তিগত একটি অর্জন ঠিকই ধরা দিয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে। 

সমর্থকদের ভোটে ইউরোপ সেরার প্রতিযোগিতার গত আসরের সেরা নির্বাচিত হয়েছে লিগ ওয়ানের দলটির তারকা ফরোয়ার্ডের গোল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে গোলটি করেন মেসি।

Advertisement

সে ম্যাচের ২২তম মিনিটে ডি বক্সের ঠিক সামনে থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করেন উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোটের ব্যবস্থা করা হয়। বিশেষজ্ঞদের বিবেচনায় আসরের সেরা হয় ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। 

সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টার গোলটি করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা করে নিয়েছে হালান্ডের ওই গোলটি।

তালিকায় দুই নম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে করা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের করা গোল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!