[ খেলা ]
সাফ: কুয়েত বনাম বাংলাদেশ
১:১ মিস মোরসালিনের
ছবি: সংগৃহীত
কুয়েতের বিপক্ষে আজ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ। ৩৭ বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলতে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (১ জলাই) ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় কেল সাড়ে ৩টায়।কুয়েতকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়ার লক্ষ্য জামাল ভূঁইয়াদের।
আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মিস করলেন শেখ মোরসালিন।
খেলার ২ মিনিটে রাকিব হোসেনের বাড়ানো বল ডি-বক্সে পেয়েছিলেন মোরসালিন। গোলরক্ষকে একা পেয়েও কাজে লাগাতে পারেনি তিনি। তার নেয়া ওয়ান টু ওয়ান শট বুক দিয়ে ঠেকিয়ে দেন কুয়েতের গোলরক্ষক আব্দুর রহমান কামিল। পরে ডি-বক্সে কয়েকজন ডিফেন্ডার এসে রক্ষা করেন। ফলে এগিয়ে যাওয়া সুযোগ হয় বাংলাদেশের।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাফ চ্যাম্পিয়নশিপ
লিংক সফলভাবে কপি হয়েছে!