বোর্ডার বলেন, ‘নিউরোসার্জনের কাছে যাওয়ার পর তিনি সরাসরিই বললেন, ‘আমি দুঃখিত যে আপনাকে এটা বলতে হচ্ছে, আপনার পারকিনসন’স হয়েছে। যেভাবে আপনি এখানে হেঁটে এলেন, শরীরের পাশে আপনার হাত স্রেফ ঝুলেছিল, দুলছিল না।’ সে এমনিতেই বলতে পারছিল।’
‘আমি নিজের পরিসরে থাকতে পছন্দ করি এবং চাই না, লোকে আমার এসব শুনে দুঃখ অনুভব করুক। লোকে এটা খেয়াল করেছে কি না, জানি না। কবে জানতাম, একটি দিন আসবেই, যখন লোকে খেয়াল করবে।’
.png)
অস্ট্রেলিয়ার হয়ে ১৫৬ টেস্ট খেলেছেন বোর্ডার। যেখানে টানা ৯৩ টেস্টে অজিদের নেতৃত্ব দেয়ার রেকর্ড আছে তার পক্ষে। সাদা পোশাকে ১১ হাজারের বেশি রান করতে ২৭টি সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটার। তবে বয়সের করা হবে না বলে মনে করেন বোর্ডার। ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকাটা তার জন্য মিরাকল হবে বলে জানান তিনি