৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার অধিনায়কের আর্মব্যান্ড পড়ে ম্যাচ শুরু করেছিলেন। ৫৭ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। জে লিগের ম্যাচটিতে কনসাডোল সাপোরোর বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে কোবে।
২০১৮ সালে কোবেতে যোগ দেওয়ার আগে বার্সেলোনার হয়ে ৬০০ ম্যাচ খেলা ইনিয়েস্তা চ্যাম্পিয়ন্স লিগে চারটি ও লা লিগায় নয়টি শিরোপা জয় করেছেন। কোবে ছাড়লেও খেলা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
.png)
অবশ্য পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে কিছু বলেননি ইনিয়েস্তা। গতকাল অনুষ্ঠিত ম্যাচে ৩৬ মিনিটে একটি গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। এ সময় স্বাগতিক সমর্থকদের অকুণ্ঠ সমর্থনও পেয়েছেন এ কিংবদন্তি।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে তিনি যখন মাঠ ত্যাগ করেন তখন তার ক্লাব ১-০ গোলে পিছিয়ে ছিল। স্প্যানিশ তারকা যখন বেঞ্চে বসে ছিলেন ঐ মুহূর্তে এক সমর্থক টুইট করেছেন, ‘দীর্ঘদিন ভিসেল কোবের পক্ষে খেলার জন্য ইনিয়েস্তাকে ধন্যবাদ।’
আরেক সমর্থক লিখেছেন, ‘ইনিয়েস্তা, জাপানে আসার জন্য ধন্যবাদ।’ ম্যাচের শেষ বাঁশি বাজার পর ঘরের মাঠে সমর্থকরা ইনিয়েস্তার নাম ধরে সমস্বরে চিৎকার করেছে। তখন তাদের হাতে প্রিয় তারকার সমর্থনে ব্যানার ছিল।
তিন বছরের চুক্তিতে ৩০ মিলিয়ন মার্কিন ডলারে কোবেতে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা। ২০২১ সালের মে মাসে তিনি চুক্তি নবায়ন করেন। ২০১৯ সালে তার নেতৃত্বে কোব জাপানের ঘরোয়া এম্পেরর কাপ জয় করে।
পরের বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে কোবে। কিন্তু এবারের মৌসুমে ইনিয়েস্তাকে খুব একটা মাঠে দেখা যায়নি। আর সে কারণেই মে মাসে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।