আজমলের সঙ্গে রেভেন এফসির চুক্তি পাঁচ মাসের। কলকাতা থেকে দুজন সহকারী নেবেন আজমল। ইতোমধ্যেই কলকাতা হয়ে ভুটান পৌঁছেছেন তিনি।
২০১৯ সালে আরামবাগ ক্রীড়া সংঘের সহকারী কোচ ছিলেন আজমল। ৪টি ম্যাচে ভারপ্রাপ্ত প্রধান কোচও ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে কোচ কাম খেলোয়াড় হিসেবে স্বাধীনতা ক্রীড়া সংঘকে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন করে তুলে আনেন পেশাদার লিগের দ্বিতীয় স্তরে।
.png)
গত বছর চ্যাম্পিয়নশিপ লিগে (পেশাদার লিগের দ্বিতীয় স্তর) অগ্রণী ব্যাংকের প্রধান কোচ ছিলেন। চট্টগ্রাম প্রথম বিভাগে নওজোয়ান ক্লাবে কোচ ছিলেন দুই বছর।
১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের শীর্ষ ফুটবল লিগে খেলেছেন আজমল। আরামবাগ, ফরাশগঞ্জ, আবাহনীর পর টানা ১১ বছর কাটান মুক্তিযোদ্ধায়। ফেনী সকারে খেলেছেন ২ বছর।
বয়সভিত্তিক বিভিন্ন স্তর পেরিয়ে ২০০৪ সালের পর দেশের হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি। এশিয়ায় ক্লাব স্তরে শীর্ষ লিগে প্রধান কোচ হতে এএফসির ‘এ’ কোচিং সনদ লাগে। এই সনদ আজমলের আছে।