ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেসব বাঙালি খাবারে আথিতেয়তা পেলেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ৪ জুলাই ২০২৩
যেসব বাঙালি খাবারে আথিতেয়তা পেলেন মার্টিনেজ
ছবি- সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসনে বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর আর্জেন্টিনার জার্সিতে ব্যস্ত সূচি পার করেছেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে ছুটি মিলতেই উপমহাদেশে রওনা হয়েছেন এ আর্জেন্টাইন গোলকিপার।

সোমবার ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে ঢাকাতে এসেছিলেন মার্টিনেজ। এরপর বিকেল সাড়ে চারটায় কলকাতায় উড়ে যান তিনি। আজ মঙ্গলবার সেখানে তাকে নিয়ে ‘তাহাদের কথা’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। 

‘তাহাদের কথা’ অনুষ্ঠানে নিজের গল্প শুনিয়েছেন মার্টিনেজ। মাঝে তিনি দুপুরের খাবার সেরেছেন বাঙালি খাবার দিয়ে। যেখানে ইলিশ থেকে শুরু করে রসগোল্লা পর্যন্ত ছিল মার্টিনেজের সামনে।

Advertisement

মার্টিনেজের জন্য এমন বাঙালিয়ানা খাবারের আয়োজন করেছে কলকাতার রেস্তোরাঁ ‘সপ্তপদী’। এই খাবারের মধ্যে ছিল ইলিশ পাতুড়ি ও ডাব চিংড়ি। প্রধান আইটেম হিসেবে ছিল ভাত, বাসন্তী পোলাও, লুচি, ছোলার ডাল, ভাজা মশলা আলুর দম, ঝুড়ি আলু ভাজা, পটলের দোরমা, চট্টগ্রামের চৈতল মুইঠ্যা।

মাংসও ছিল তার তালিকায়, থাকবে কাঁচা লংকার মুরগি ও সপ্তপদীর অভিনব মাংস। এছাড়া ছিল কাঁচা আমের শরবত ও লিচুর শরবত। এই সব খাবার বাদেও ছিল মিষ্টির ব্যবস্থা। আমের চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি,পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস এবং পান। অর্থাৎ মার্টিনেজের জন্য আয়োজনে কোনো কমতি রাখেনি কলকাতা।

এইসব খাবার খাওয়ার পাশাপাশি নিজের শরীরচর্চার দিকেও নজর রাখবেন মার্টিনেজ। নিজের শরীরকে ফিট রাখার জন্য কলকাতায় প্রতিদিন নিয়ম করে দুই ঘণ্টা করে ব্যায়াম করবেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!