ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সংবাদ সম্মেলনে কাঁদলেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ৬ জুলাই ২০২৩
সংবাদ সম্মেলনে কাঁদলেন তামিম ইকবাল
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। যার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এ বাঁহাতি ওপেনার।

বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। এ সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।

সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

Advertisement

এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সর্বোচ্চ ওয়ানডে রান ও সেঞ্চুরিও তার।

মূলত শতভাগ ফিট না হয়েও বুধবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেন তামিম। আর এতেই তার সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি তামিমের সিদ্ধান্তে নাখোশ টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

এদিন ম্যাচ হারের পর বুধবার রাতে হঠাৎই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেন তামিম। আর তখনই নানা গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছিল। অবশেষে অবসরের সেই গুঞ্জনই সত্য হলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!