ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পেকে সময় বেঁধে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১১, ৬ জুলাই ২০২৩
এমবাপ্পেকে সময় বেঁধে দিল পিএসজি
ছবি- সংগৃহীত

গত কয়েকমাস ধরে ঘরের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। নানা উপায় ও কৌশলেও এমবাপ্পের অভিমানের বরফ গলাতে পারেনি তারা। ফলে ফরাসি তারকার ওপর আবারো কঠোর হয়েছে ক্লাবটি। এতে চুক্তি নবায়নের জন্য তাকে সময়ও বেঁধে দিয়েছে প্যারিসিয়ানরা।

চলতি জুলাইয়ের মধ্যেই যদি পিএসজির নতুন চুক্তিতে সই না করেন, তাহলে শিগগিরই এমবাপ্পেকে বিক্রি করে দেবে ফরাসি ক্লাবটি। সেক্ষেত্রে এমবাপ্পের হাতে এখন সময় আছে মাত্র ২৬ দিন। খবর ফরাসি দৈনিক এল ইকুয়েপের।

মূলত সমস্যাটা বাধে কিলিয়ানের একটা মেইলের পর। সবশেষ যে চুক্তি হয়েছে দু’পক্ষের, সেখানে এক বছর বাড়ানোর অপশন ছিল। কিন্তু কিলিয়ান সেই অপশনের বৃত্তটা ভরাট করেননি। উল্টো মেইল করে জানিয়ে দেন, তিনি আর চুক্তি নবায়ন করবেন না। 

Advertisement

এরপরই রিয়াল মাদ্রিদ দল বদলের মাঠে নামে। আরেক দফায় ফরাসি তারকাকে আনতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু সেই পথেও বাদ সাধে আরেকটা ক্লজ। কিলিয়ান চাচ্ছেন ২০২৪ সালের জুনের পর ক্লাব ছাড়তে। সেটা হলে বোনাসের বড় একটা অর্থ তিনি পিএসজির কাছ থেকে পাবেন। 

পিএসজি এটা মানছে না। তারা চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই এমবাপ্পেকে বেচতে চায়। কারণ, ২০২৪ সালের জুনের পর এমবাপ্পে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তখন যে কোন ক্লাব তাকে ফি ছাড়া কিনতে পারবে। এমবাপ্পে থাকবেন নাকি যাবেন তা নিশ্চিত হয়ে নতুন প্রজেক্ট শুরু করতে চায় পিএসজি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!